ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক:-
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, কড্ডারমোড় স্টেশন এলাকায় পৌঁছানোর পর সিল্ক সিটি এক্সপ্রেসের 'ঝ' বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং নির্ধারিত সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।

স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদীর পাকশী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান শেষ করে রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা খতিয়ে দেখতে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।